শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:১৬ পিএম, ২০২৩-১১-২০
নোয়াখালী (সেনবাগ) সংবাদদাতা: তফসিল ঘোষণার প্রতিবাদ, নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি ও সমমান দলগুলোর ডাকা টানা ৪৮ঘন্টা হরতালের ২য় দিনে সড়কে মিছিল ও পিকেটিং করেছে বিএন পির নির্বাহী কমিটির সদস্য এবং সেনবাগ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমানের কর্মী সমর্থকরা। সোমবার ২০(নভেম্বর) ২৩খিঃ দিনের শুরুতে নোয়াখালীর সোনাইমুড়ি -সেনবাগ-ফেনী আঞ্চলিক সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হরতাল সমর্থকরা। এসময় বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরণ করে তারা। দৈনিক আমাদের বাংলাকে নিশ্চিত করে সেনবাগ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার মিঁজি বলেন হামলা এবং মিথ্যা মামলা করে ও আমাদের প্রতিবাদ বন্ধ রাখা যাবেনা ইনশাআল্লাহ, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আমরা ঘরে ফিরে যাবো।বিএন পির নির্বাহী কমিটির সদস্য এবং সেনবাগ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমান অভিযোগ করে বলেন
আমার নেতা কর্মীরা গত রবিবার ১৯(নভেম্বর) সকালে ফেনী -নোয়াখালী আঞ্চলিক সড়কের সেনবাগ আজিজপুর এলাকায় হরতালের সমর্থনে সেনবাগ উপজেলা বিএনপির ব্যানারে মিছিল বের করলে পুলিশ এবং আওয়ামী লীগের যৌথ হামলায় ২০জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়, এছাড়া গুরুতর আহত হয়েছে অসংখ্য নেতা কর্মী। এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আওয়ামী লীগকে পুলিশ ছাড়া মাঠে আসার আহ্বান জানাচ্ছি।
এবিষয়ে মুঠোফোন দৈনিক আমাদের বাংলার সাথে কথা সেনবাগ উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি শওকত হোসেন কাননের সাথে, তিনি বলেন পুলিশ এবং আওয়ামী লীগের যৌথ হামলায় ২০জন নেতাকর্মী গুলিবিদ্ধ এমন কোন ঘটনা আমি জানিনা।
আবদুল্লাহ মজুমদার : : জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম প্রধান দলিল। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাগর...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভাত আমাদের খুব আপন। প্রতিদিনের খাবারের তালিকায় তার উপস্থিতি এত স্বাভাবিক যে, ভাত নিয়ে আলাদা করে ভা...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে দরজা খুললেন মা। ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ১৯৭৬ সালের ২৯ আগস্ট। ঢাকার মাটিতে থেমে গেল কাজী নজরুল ইসলামের জীবনের পথচলা। যে কবি একদিন অন্যায়ের ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : কোনো কোনো কণ্ঠ শুধু গান গায় না, একটি সময়কে ধারণ করে। আবদুর রহমান বয়াতীর কণ্ঠ ছিল তেমনই—মাটির গন্ধ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ফল প্রকাশের পর মোবাইলের পর্দায় ভেসে ওঠে কয়েকটি সংখ্যা। কারও জন্য সেই সংখ্যা আনন্দের, কারও জন্য হতা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited